• বিনোদন

‘দেবদাস’ সিনেমার গানে নাচতে গিয়েই কটাক্ষের শিকার ঋতুপর্ণা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের তারকারা কোনো অনুষ্ঠানে মঞ্চে উঠে গান গাইলে কিংবা নাচ করতে উঠলে অনেক সময় কটাক্ষের শিকার হতে হয়। সম্প্রতি নাচ করতে গিয়ে এমন কটাক্ষের শিকার হয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

কলকাতার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ বর্ষীয়ান অভিনেত্রী। সেই অনুষ্ঠানে গোলাপি রঙের লেহেঙ্গা পরে ‘দেবদাস’ সিনেমার ‘ধাই সাম রোক লেই’, গানের তালে তালে নাচ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এ সিনেমায় সেই গানে নাচ করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত, যা আজও সমাদৃত একইভাবে।

মাধুরীর সেই বিখ্যাত নাচের স্টেপ কপি করতে গিয়েই এবার রীতিমতো কটাক্ষের শিকার হতে হলো ঋতুপর্ণা সেনগুপ্তকে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অভিনেত্রীর নাচের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হন। তাকে প্রেশারকুকারে সিদ্ধ হওয়া মাধুরী দীক্ষিত বলেও কটাক্ষ করেন নেটপাড়ার বাসিন্দারা।

সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে— একটি গোলাপি রঙের লেহেঙ্গা, মাথায় ফুলের বেণী, মানানসই গহনা এবং মেকআপ— সব মিলিয়ে চন্দ্রমুখীর সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী। তার মেকআপ বা প্রসাদ নিয়ে তেমন আলোচনা না হলেও ঋতুপর্ণার নাচ নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা। এক নেটিজেন লিখেছেন— গাদা গাদা খরচ করে এই প্রোগ্রাম কারা দেখতে যায়? মনে হচ্ছে প্র্যাকটিস হয়নি। আরেক নেটিজেন লিখেছেন—একটা মাস্টারপিসের পিন্ডি চটকাবার কি খুব দরকার ছিল।

অন্য একজন লিখেছেন— মনে হচ্ছে, মিসো থেকে অর্ডার করা মাধুরী দীক্ষিত। ওর নাচ দেখলে মাধুরী দীক্ষিতও অজ্ঞান হয়ে যাবে। সবাইকে সব পারতে হবে এমন কোন কথা নেই। কিন্তু এভাবে না নাচলেই পারতেন।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo