• বিনোদন

৬০ বছরেও নিজেকে ‘কিশোরী’ ভাবতে চান চমক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সময়ের আলোচিত ছোট পর্দার অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। বছর দুই আগে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষ্যে স্বামীকে উদ্দেশ্য করে এবার এক ফেসবুক পোস্টে সম্পর্কের উষ্ণতা তুলে ধরলেন চমক। 

বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ফেসবুকে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এ অভিনেত্রী লেখেন, ‘এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা। ভালোবাসার মাসে, প্রিয় মানুষটিকে বলতে চাই, আমার ৬০তম বসন্তে, আমার কুচকে যাওয়া হাত, তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই।’ 

জীবনের প্রিয় মানুষটির সঙ্গে সাধারণ কিছু মুহূর্ত উপভোগ করতে চান উল্লেখ করে চমক লেখেন- নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি, ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত। তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙ্গিয়ে তাকাতে চাই। শেল সিলভারস্টেইনের একটি কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরি ভাবতে চাই। 

পোস্টের শেষাংশে জীবনের শেষ ইচ্ছার কথা প্রকাশ করেন চমক। 

তিনি লেখেন, খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার। সবই মোটামুটি সৃষ্টিকর্তা পূরণ করেছেন। এখন শেষ ইচ্ছা তোমার সঙ্গে বৃদ্ধ হওয়ার। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না। 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo