• বিনোদন

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনয়ের বাইরেও তার এক প্রতিভার কথা জানালেন। শুধু অভিনয় নয়, গানের জগতেও রয়েছে তার গভীর সম্পর্ক।  সঠিক সময়ের অভাবে নিজের মৌলিক গান প্রকাশ করতে না পারলেও এবার সেই পরিকল্পনা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন বলে জানান তানিয়া বৃষ্টি।

অভিনেত্রী নিজের নাটকে কণ্ঠ দেওয়া ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর থেকেই দর্শক মহলে সাড়া ফেলেন। তানিয়া বলেন, যখন নিজের নাটকে একটি মৌলিক গান গাইলাম এবং ইত্যাদিতে গাইলাম, তখন অল্প-স্বল্প মানুষ জেনেছে যে আমি টুকটাক গান গাইতে পারি।’

অভিনেত্রী বলেন, ‘গান নিয়ে সবসময়ই এ রকম মনে হতো যে, একটু সময় পেলে বা নাটকের ব্যস্ততা কমলে গান নিয়ে কিছু একটা করব। নিজের অরিজিনাল গান বের করার জন্য একটা উদ্যোগ নেব— এমনটি ভেবেই অনেক বছর কেটে গেছে। কিন্তু কখনোই সেভাবে সময় হয়ে ওঠেনি।

গানের প্রতি এই অনুরাগ কোনো আকস্মিক শখ নয়, বরং ছোটবেলা থেকেই প্রথাগত শিক্ষার ফল বলে জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি ছায়ানট এবং কচিকাঁচার মেলায়। সেখান থেকেই আমার গানের উৎপত্তি বলে জানান এ অভিনেত্রী।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo