• আন্তর্জাতিক

সুদানে নীল নদে নৌকাডুবি, নিহত কমপক্ষে ২১

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর সুদানের নীল নদীতে নৌকা ডুবে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় রাজ্য সরকার এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।রিভার নাইল স্টেট বৃহস্পতিবার জানিয়েছে, দুর্ঘটনার পর ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তবে কিছু যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

‎স্থানীয় সরকারের বিবৃতি অনুযায়ী, নৌকাটি তাইবা আল-খাওয়াদ এবং দেইম আল-কারাই গ্রামের মধ্যে নদী পার হচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় মোট ৩০ জন যাত্রী ছিলেন।
‎
‎সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, নৌকায় থাকা ছয়জন যাত্রী বেঁচে গেছেন। তারা বলেছে, এই দুর্ঘটনা মূলত নদী পরিবহনে সুরক্ষার অভাব এবং স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দলের প্রাথমিক সময়ে উপস্থিত না থাকার কারণে ঘটেছে।
‎
‎সুদানে অনেক মানুষ একক ইঞ্জিনচালিত নৌকায় নদীপথে চলাচল করেন। প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধ দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ভেঙে দিয়েছে। সেনাবাহিনী এবং তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে বিভাজনের কারণে বহু সড়ক বন্ধ রয়েছে এবং জনসেবা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
‎
‎রিভার নাইল স্টেট বৃহস্পতিবার জানিয়েছে, দুর্ঘটনার পর ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তবে কিছু যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

‎স্থানীয় সরকারের বিবৃতি অনুযায়ী, নৌকাটি তাইবা আল-খাওয়াদ এবং দেইম আল-কারাই গ্রামের মধ্যে নদী পার হচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় মোট ৩০ জন যাত্রী ছিলেন।
‎
‎সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, নৌকায় থাকা ছয়জন যাত্রী বেঁচে গেছেন। তারা বলেছে, এই দুর্ঘটনা মূলত নদী পরিবহনে সুরক্ষার অভাব এবং স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দলের প্রাথমিক সময়ে উপস্থিত না থাকার কারণে ঘটেছে।
‎
‎সুদানে অনেক মানুষ একক ইঞ্জিনচালিত নৌকায় নদীপথে চলাচল করেন। প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধ দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ভেঙে দিয়েছে। সেনাবাহিনী এবং তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে বিভাজনের কারণে বহু সড়ক বন্ধ রয়েছে এবং জনসেবা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (০)

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo