• লিড নিউজ
  • অর্থনীতি

বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে। ডলারের দুর্বলতায় এ দাম বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে দাম বেড়েছে রুপাও।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫,০১২ দশমিক ৭৬ ডলার। আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস বেড়ে হয়েছে ৫,০৩৩ দশমিক ৮০ ডলার। ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে, ফলে চাহিদা বেড়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। 

ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে অন্তত দুই দফা সুদহার কমাতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। সুদহার কমলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

এদিকে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২,০৯০ ডলার হয়েছে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১,৭২৩ ডলারে দাঁড়িয়েছে।

মন্তব্য (০)





image

‎মার্চের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ৫৭ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মার্চ মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৫৭...

image

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: সবজি রফতানিতে ধস, বাজার হারানোর...

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সবজি রফতানিতে ধস ...

image

দুই দিনে রেমিট্যান্স এলো ৪ হাজার ৫৯৯ কোটি টাকা

নিউজ ডেস্ক : পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে চলতি মাসেও (মার্চ) রেমি...

image

বিদ্যুতের জন্য মার্চ পর্যন্ত ফার্নেস অয়েল মজুত আছে আপাতত ...

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজার...

image

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

নিউজ ডেস্কঃ জুলাই–ফেব্রুয়ারি সময়ে দেশের মোট রপ্তা...

  • company_logo