• আন্তর্জাতিক

‎দীর্ঘ ৫৪ বছর পর আবারও চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ অর্ধশতকের বেশি সময় পর আবারও, চাঁদের উদ্দেশ্যে পৃথিবী ছাড়তে যাচ্ছে মানুষ। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস-টু মিশনে ৪ মহাকাশচারী যাচ্ছেন চন্দ্রাভিযানে।

‎১৯৭২ সালের পর, ৫৪ বছরের দীর্ঘ বিরতি শেষে ফের চাদের উদ্দেশ্যে মানবযাত্রা। নাসার মাল্টি- বিলিয়ন ডলার প্রজেক্ট, আর্টেমিস মুন মিশনের আওতায় এই অভিযান। এর আগে ২০২২ সালে আর্টেমিস ওয়ান মিশনে কোনো মানুষ ছাড়াই চাদে পাঠানো হয়েছিলো রকেট। তবে এই যাত্রায় চাঁদের কক্ষপথ তো বটেই, মানব ইতিহাসের আগের সব রেকর্ড ভেঙে মহাকাশের সবচেয়ে দূরতম সীমানায় পৌঁছাবে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট 'স্পেস লঞ্চ সিস্টেম'।
‎
‎আর্টেমিস মিশন- টু'র ম্যানেজমেন্ট টিম চেয়ারম্যান জন হানিকাট বলেন, মহাকাশচারীদের নিয়ে এই চন্দ্রভ্রমণ অভিযানটি হবে চাঁদে স্থায়ীভাবে মানুষের উপস্থিতি নিশ্চিতে আমাদের প্রথম পদক্ষেপ। ১০ দিনের এই যাত্রায় রকেটের লাইফ সাপোর্ট ও ন্যাভিগেশন সিস্টেমগুলো মহাকাশের চরম প্রতিকূল পরিবেশে কতটা কার্যকর, তা যাচাই করা হবে। যা ভবিষ্যতে চাঁদের বুকে অবতরণের পথ আরও সহজ করে দিবে।
‎
‎মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান দেবেন এই মিশনের নেতৃত্ব। এর পাশাপাশি আর্টেমিস-টু মিশনে থাকবেন রকেট পাইলট ভিক্টর গ্লোভার এবং দুই বিশেষজ্ঞ ক্রিস্টিনা কোচ ও কানাডিয়ান অ্যাস্ট্রোনট জেরেমি হ্যানসেন। তবে চাঁদে অবতরণ না করে উপগ্রহের চারপাশ প্রদক্ষিণ, প্রয়োজনীয় গবেষণা ও আর্টেমিস মিশন-থ্রি এর সম্ভাব্য কিছু প্রস্তুতি নিয়ে পৃথিবীতে ফিরে আসবে দলটি।
‎
মঙ্গলবার মিশনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হয় 'ওয়েট ড্রেস রিহার্সাল'। যেখানে পরীক্ষামূলকভাবে রকেটটি উৎক্ষেপণের সময় তরল হাইড্রোজেন লিকেজ ধরা পড়লে মিশন পেছানোর সিদ্ধান্ত নেয় নাসা। কক্ষপথের জটিল হিসাব-নিকাশ মিলিয়ে আগামী মার্চ মাসে নির্ধারিত হয়েছে আর্টেমিস মিশন-টু এর সম্ভাব্য যাত্রা।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo