• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন। বেশ কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যেই পাসপোর্ট ছেড়েছেন। বাকিরাও খুব দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ইতোমধ্যেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্ট ছাড়িয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। 

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য এরইমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি বা আমার স্ত্রী কেউই আমাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেইনি।

সংশ্লিষ্টদের মতে, কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিরা পদ ছাড়ার পর ওই পাসপোর্ট ব্যবহার করলে অনেক ক্ষেত্রে বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতি বা প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে পারেন। তাই দায়িত্ব ছাড়ার আগেই তারা সাধারণ পাসপোর্টে ফিরে যাচ্ছেন, যা তাদের ব্যক্তিগত ভ্রমণকে সহজতর করবে।

মন্তব্য (০)





image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা ...

৫

নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

  • company_logo