• আন্তর্জাতিক

‎কানাডার ওপর ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তৈরি হওয়া যেকোনো আকাশযান যুক্তরাষ্ট্রে বিক্রির ক্ষেত্রে কার্যকর হতে পারে এই শুল্ক। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
‎
‎মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গাল্ফস্ট্রিম অ্যারোস্পেসের তৈরি জেটগুলোকে কানাডায় বৈধতা না দেয়ায় দেশটির বিরুদ্ধে হুমকি দেন ট্রাম্প। একইসাথে যুক্তরাষ্ট্রে কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের সকল আকাশযানের বৈধতা কেড়ে নেয়ারও ঘোষণা দেন তিনি।
‎
‎সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, এর বিনিময়ে আমেরিকা সব কানাডিয়ান বিমানের সার্টিফিকেশন বাতিল করবে।
‎
‎সম্প্রতি, চীন সফর করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অটোয়া-বেইজিং কোনো বাণিজ্য চুক্তি হলে কানাডার সকল পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিও দেন তিনি।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo