• লিড নিউজ
  • অর্থনীতি

বিশ্ববাজারে ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ-রুপা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক অস্থিরতা ও ডলারের ধারাবাহিক পতনে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি উঠেছে। যা মূল্যবান ধাতুটির দামের ইতিহাসের সর্বোচ্চ।

রয়টার্স জানিয়েছে, আজ বিকাল ৫টা ২২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ২.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,৫১৩.০৯ ডলারে পৌঁছায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম ৫,৫৯৪.৮২ ডলার স্পর্শ করে, যা ধাতুটির দামে নতুন রেকর্ড। সর্বোচ্চ দাম দেখা গেছে রুপাতেও।

প্রতিবেদনে বলা হয়, টানা নয়টি সেশনে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি মাসেই ধাতুটির দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছে, যা বাজারে নজিরবিহীন উত্থান হিসেবে দেখা হচ্ছে।

স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। নিরাপদ বিনিয়োগের প্রবণতা বাড়ায় রুপার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার রুপার দাম প্রতি আউন্স ১২০ ডলারের সীমা অতিক্রম করে, যা দীর্ঘ সময়ের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার সংক্রান্ত উদ্বেগ এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে স্বর্ণ ও রূপার মতো নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন।

মন্তব্য (০)





image

অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রে...

নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর...

image

৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : ৬ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আরেক দ...

image

বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি ‎

নিউজ ডেস্কঃ বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ইতিবাচক ...

image

অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে...

নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর...

image

রিজার্ভ ফের ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

নিউজ ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে ৩১৭ কোটি ড...

  • company_logo