• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত অন্তত ৩০

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাত, জমাট বরফ ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
‎
‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) এপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের পূর্বাংশের বড় একটি অংশে আগামী কয়েক দিন ‘হিমশীতল বাতাস’ ছড়িয়ে পড়বে। অনেক এলাকায় শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে এবং রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে। 
‎
‎ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্বাভাবিকের চেয়ে অনেক কম তাপমাত্রা থাকতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এদিকে, ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ৬ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে।
‎
‎এ পরিস্থিতিতে ইউনিভার্সিটি অব মিসিসিপি জানিয়েছে, চলমান চরম শীত ও পুনরুদ্ধার কার্যক্রমের কারণে অক্সফোর্ড ক্যাম্পাসে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
‎
‎এছাড়া শীতকালীন ঝড়ে ভ্রমণ ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবারও প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo