• আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ প্রায় ৮০ জনের সবাই মৃত ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ প্রায় ৮০ জনের সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে। রোববার উদ্ধার করা হয়েছে আরও ৬টি মরদেহ। রোববার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
‎
‎এই নিয়ে জাভা প্রদেশে ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৬ জনে। ভারী যন্ত্রপাতির অভাবে গতি নেই উদ্ধার তৎপরতায়। এছাড়াও ঘন ঘন বৃষ্টিপাত, পুরু কাদামাটির আস্তর, বিধ্বস্ত রাস্তাঘাটের কারণে বাধাগ্রস্ত উদ্ধারকাজ।
‎
‎ড্রোন ও প্রশিক্ষিত কুকুরসহ প্রায় আড়াইশ' প্রশিক্ষিত উদ্ধানকর্মী মোতায়েন করেছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ এন্ড রিসার্চ এজেন্সি। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও।
‎
‎টানা বৃষ্টিপাত ও বন্যার জেরে শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় ভোর রাতে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে জাভা প্রদেশের পশ্চিমাঞ্চল। পাহাড়ী কাদামাটির ঢলে পুরোপুরি চাপা পড়ে একটি গ্রাম। আবারও দুর্যোগের শঙ্কায় ভূমিধস কবলিত এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। 

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo