• আন্তর্জাতিক

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়া বৈঠক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন–রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং নতুন বৈঠকের সম্ভাবনার কথা বলেছে।
‎
‎উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় তিন পক্ষের শান্তি আলোচনা। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথা হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাত।
‎
‎দেশটির সরকারের একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে। পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। তবে, কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত, দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা।
‎
‎ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ‘গঠনমূলক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু ‘সম্ভাব্য কাঠামো’ প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ শেষ করার শর্ত এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা।
‎
‎এছাড়াও, দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও উল্লেখ করেন। একই সুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোও ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে রাজি।
‎
‎আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চার ঘণ্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকটি ছিল ‘খুবই ফলপ্রসূ’ এবং যুদ্ধ শেষ করার পথে যেসব রাস্তা এখনো খোলা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আবুধাবির দুই দিনের আলোচনার শেষে কোনো চুক্তির ঘোষণা আসেনি।
‎
‎এদিকে শান্তি আলোচনার মধ্যেও কমেনি যুদ্ধের তীব্রতা। শনিবার রুশ বাহিনীর সঙ্গে একদিনে অন্তত ৬১টি সংঘর্ষের কথা জানায় ইউক্রেন। সবচেয়ে বেশি লড়াই হয় পোকরোভস্ক এলাকায়। রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ ও খারকিভে বেশ কয়েকজন হতাহত হন।
‎
‎জেলেনস্কি প্রশাসন জানায়, এসব হামলায় প্রায় ১২ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে একটি অ্যাম্বুলেন্সে ইউক্রেনীয় বাহিনীর হামলায় চিকিৎসাকর্মী নিহতের দাবি করেছে মস্কো। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo