• চাকরি খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ধাপে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী এখন মৌখিক পরীক্ষার অপেক্ষায়। তবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মৌখিক পরীক্ষার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নির্বাচন সামনে থাকায় সরকারি প্রশাসনের ব্যস্ততা বেড়েছে। এ কারণে নির্বাচনের আগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা—তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে প্রার্থীদের মধ্যে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আলোচনা সাপেক্ষে মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জানা গেছে, মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণের আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের মতামত নেওয়া হবে। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসকেরা ব্যস্ত সময় পার করছেন। ফলে নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি পাওয়া যাবে কি না—তা নিয়েও সংশয় রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে বলেন, মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) শর্তসাপেক্ষে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

মন্তব্য (০)





image

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, নেই বয়সসীমা

চাকরি ডেস্ক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি তাদের আর্টিফিশিয়াল ইন্টেল...

image

নিয়োগ দিচ্ছে দারাজ, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক : দারাজ বাংলাদেশ লিমিটেড সিসিটিভি অপারেটর পদে একাধিক জনবল নি...

image

শূন্যপদে ১৩ হাজার ৫৯৯ শিক্ষক নেবে এনটিআরসিএ

চাকরি ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প...

image

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্কঃ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্...

image

রূপায়ন গ্রুপে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক : রূপায়ন গ্রুপে রেন্টাল সার্ভিস বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ...

  • company_logo