• আন্তর্জাতিক

‎গ্রিনল্যান্ড ইস্যু: যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউরোপের আরও ৮টি দেশের পণ্য রফতানির ওপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো— ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন। শনিবার (১৭ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে এ তথ্য জানান তিনি।
‎
‎ট্রাম্প জানান, দেশগুলোর সকল রফতানি পণ্যের ওপর আরও ১০ শতাংশ করে শুল্ক আরোপিত হবে। এটি কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। আগামী জুনে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ২৫ শতাংশতে।
‎
‎তিনি বলেন, ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তা সুবিধা ভোগ করছে। এখন তাদের ফেরত দেয়ার সময় এসেছে।
‎
‎গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড নিতে আগ্রহী, আর ডেনমার্ক এটি রক্ষায় অক্ষম। তার দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কিনতে না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে এই শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত।
‎
‎এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্রের নেতারা। ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo