• আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ডলারের দাম কমার প্রভাব ব্যাপক আকারে পড়েছে বিশ্ববাজারের মূল্যবান ধাতুগুলোর উপর। সোমবার (১২ জানুয়ারি) প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৬০০ ডলারের সীমা ছাড়িয়ে গেছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়। খবর রয়টার্সের

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে সবাই ঝুঁকেছেন মূল্যবান ধাতুর দিকে। আর বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই বেড়েছে স্বর্ণ এবং রুপার দাম। এছাড়া বিশ্ব অর্থনীতির অস্থিরতাও দাম বাড়ার বড় কারণ।

রয়টার্স জানিয়েছে, সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটা পর্যন্ত স্পট সোনা ১.৯% বেড়ে প্রতি আউন্সে ৪,৫৯৬.০৫ ডলারে পৌঁছায়। এর আগে সেশনের শুরুতে এটি রেকর্ড উচ্চতা ৪,৬০০.৩৩ ডলার স্পর্শ করে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ২.৩% বেড়ে প্রতি আউন্সে ৪,৬০৬.২০ ডলারে দাঁড়িয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ০৬ ডলারের মাইলফলক স্পর্শ করে।

যুক্তরাষ্ট্রে চলমান উত্তেজনা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে বাজারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। এসময়ে এশীয় লেনদেনে মার্কিন ডলার সূচক সর্বোচ্চ ০.৩ শতাংশ পর্যন্ত কমে গেছে। যা টানা পাঁচ দিনের ঊর্ধ্বগতির পর ভেঙে পড়া। 

রোববার এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বলেন, ফেডের সদর দপ্তর সংস্কার সংক্রান্ত কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্যের অজুহাতে ট্রাম্প প্রশাসন তাকে ফৌজদারি অভিযুক্ত করার হুমকি দিয়েছে। পাওয়েল এই পদক্ষেপকে সুদের হার কমাতে ফেডের ওপর আরও চাপ সৃষ্টির ‘অজুহাত’ বলে অভিযোগ করেছেন। 

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার পাওয়েলের সমালোচনা করেছেন, সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন। এক পর্যায়ে তাকে বরখাস্ত করার হুমকিও দেন। তবে সবশেষবার ট্রাম্প নিজের বোল পাল্টে বলেছেন, তিনি কখনোই এমনটা ভাবেননি।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বৈদেশিক মুদ্রা কৌশল প্রধান রে অ্যাট্রিল বলেন, ফেড ও মার্কিন প্রশাসনের মধ্যে এই প্রকাশ্য সংঘাত এবং পাওয়েলের বক্তব্য যদি সরাসরি গ্রহণ করা হয়—মার্কিন ডলারের জন্য মোটেও ভালো বার্তা নয়।’ তার উপর বিশ্ব রাজনীতি ও শঙ্কা বাড়ায় প্লাটিনাম, স্বর্ণসহ মূল্যবান ধাতুগুলোতে গিয়ে আঘাত হানবে।

 

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo