• বিনোদন

‘সংসার টেকেনি বলে তাহসান, মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের কথা স্পষ্ট করেছেন তাহসান খান। গত বছরের ৪ জানুয়ারি চার মাসের পরিচয় শেষে পারিবারিকভাবে রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। কিন্তু বিয়ের এক বছর পার হতে না হতেই বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন এই সংগীতশিল্পী।  যদিও এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি রোজা। 

তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে এখনো নেটদুনিয়া সরগরম রয়েছে। নেটিজেনদের মধ্যে নানান আলোচনা চলছে।  এবার এ প্রসঙ্গে কথা বলেছেন নিউইয়র্ক থেকে পরিচালিত ‘ঠিকানা’ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক ছন্দা বিনতে সুলতান। সদ্য প্রকাশিত এক পোস্টে ছন্দা তাহসানকে নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অভিমত শেয়ার করেছেন যা নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে। 

এই জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বাসে দাঁড়িয়ে থাকা তাহসান আমার হাতের হ্যান্ড ক্যারিয়ার নিজে তুলে দেন। এত বড়ো মাপের একজন শিল্পীর এতটা বিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। নিউইয়র্কে তাহসানের সঙ্গে কনসার্ট কভার করার সময়ও তিনি দেখেছেন তাহসান একজন বিনয়ী ও আন্তরিক মানুষ।’ 

তিনি আরও বলেন, ‘মানুষ অনেক সময় ভুল মানুষকেও ভালোবাসে, কিংবা এক ছাদের নিচে থেকেও সব খুঁজে পায় না। হয়তো তাহসান, মিথিলা ও রোজা তিনজনই ভালো মানুষ। শুধু সংসার টেকেনি বলেই তাদেরকে খারাপ ভাবা ঠিক নয়।’ 

উল্লেখ্য, তাহসান-রোজার সম্পর্ক নিয়ে দুজনের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখা। অন্যদিকে, রোজা নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন। এই ভিন্ন জীবনধারার কারণেই নাকি ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও মতের অমিল প্রকট হয়ে যাওয়ায় পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। 

জানা গেছে, গত বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হবে। 

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo