• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ঢাকায় দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশীয় অঞ্চলের উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় সোমবার (১২ জানুয়ারি) একটি আঞ্চলিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। তিনদিনের ওই সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে এই প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে। যা এইসফরে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও আস্থা বৃদ্ধি পাবে।
‎
‎মালদ্বীপের প্রতিনিধিদলটি শনিবার (১০ জানুয়ারি) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
‎
‎এ সময় হাইকমিশনার শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিদ্যমান শিক্ষা ও বৃত্তির সুযোগগুলো তুলে ধরেন।
‎
‎এসময় তিনি আরও বলেন,মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত ৭টি সরকারি চিকিৎসা বৃত্তি এখনো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না।
‎
‎প্রতুত্তরে প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ জানান, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অর্জনকারী মালদ্বীপের চিকিৎসকরা নিজ দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম বৃদ্ধি করেছে।
‎
‎তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্যগুলো আরও ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দেন।
‎
‎এছাড়াও তিনি জানান, এই বছরের সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।
‎
‎বৈঠক শেষে প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের শুভেচ্ছা জানানো হয় এবং সফরকালীন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।পাশাপাশি তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাক্ষাৎ আয়োজনের আগ্রহও প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo