• বিনোদন

স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় আহত আশিস বিদ্যার্থী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। দক্ষিণী সিনেমা, বলিউড, টলিউডসহ কাজ করেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তবে নতুন বছরের শুরুতেই ধাক্কা খেতে হলো এই অভিনেতাকে। সম্প্রতি (২ জানুয়ারি) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন আশিস ও তার স্ত্রী রূপালি বড়ুয়া। 

খবরটি ছড়িয়ে পড়তেই অভিনেতার অনুরাগীদের মাঝে বেশ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজেই স্পষ্ট করেন আশিস। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রকাশিত ওই ভিডিওতে ঘটনার বিবরণ দিয়ে অভিনেতা বলেন, শুক্রবার নৈশভোজ সেরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক আচমকাই তাদের ধাক্কা দেয়। এতে তিনি ও তার স্ত্রী সহ বাইকচালকও আহত হন। 

ভিডিওতে আশিস বিদ্যার্থী বলেন, ‘আমি আর রূপালী এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেওয়া দরকার। আমি একেবারে ঠিক আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনায় আহত বাইকচালকেরও খোঁজ নিয়েছি। তিনি আগের থেকে ভালো আছেন, তার জ্ঞান ফিরেছে।’ 

জানা যায়, দুর্ঘটনার পর আহত মোটরবাইক চালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলমান আছে। 

মন্তব্য (০)





image

আবারও ট্রলের শিকার কারিনা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কারিনা কাপুর খান আবারও নেটদু...

image

রাজের সঙ্গে বিচ্ছেদে কি তৃতীয় পক্ষের হাত? মুখ খুললেন পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের...

image

অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ-সাবিনা

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেতা খাকান শাহনাওয়াজ ও সাবিনা স...

image

গ্র্যামির মঞ্চে বিশ্বখ্যাত তারকাদের প্রতিবাদ

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার (১ ফেব্...

image

বিজয়-রাশমিকা বিয়ে করছেন ২ ফেব্রুয়ারি, দাবি ভারতীয় ইনফ্লুয়...

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দান...

  • company_logo