ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে দূষিত পানি পান করে প্রাণ গেছে অন্তত ৯ জনের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২শ'র বেশি মানুষ। শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রাজ্যটির ইন্দোর শহরে হয়েছে এই ঘটনা। স্থানীয় কর্মকর্তাদের মতে, দূষিত পানি পান করায় শহরটিতে মারাত্মকভাবে ছড়িয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব।
শহরটির ভাগীরপুর এলাকায় একটি পাইপলাইনে লিকেজের কারণে দূষিত হয়ে গেছে পুরো অঞ্চলের পানযোগ্য পানি। পরীক্ষার পর সেই পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি শামাল দিতে বাড়ি-বাড়ি হিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও পানি বিশুদ্ধকরণ ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছে অঞ্চলটির চিকিৎসকরা। গেলো ৮ বছর ধরে 'ক্লিনেস্ট সিটি অব ইন্ডিয়া'র তকমা পেয়ে পরিচ্ছন্নতা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর শহর।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...
নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

মন্তব্য (০)