ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান।
আমির তার শোকবার্তায় প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। গত বছর জরুরি চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...
নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

মন্তব্য (০)