• আন্তর্জাতিক

সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল করে দক্ষিণপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।

এরপর থেকেই সৌদি জোট এসটিসিকে বন্দর থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছিল। তবে তারা না সরায় মঙ্গলবার মুকাল্লা বন্দরে সীমিত বিমান হামলা চালানো হয়। ইয়েমেন সরকার ও সৌদি আরব জানায়, হামলার লক্ষ্য ছিল এসটিসির জন্য বন্দরে আনা অস্ত্র। সরকারের সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র সরবরাহ করেছে।

হামলার কয়েক ঘণ্টা পর সৌদি আরব এক বিবৃতিতে বলেছে, নিজেদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’ এবং এটি যে কোনোভাবে রক্ষা করবে। পাশাপাশি, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, গালফ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে সৌহার্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আমিরাত যথাযথ পদক্ষেপ নেবে।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, শনিবার ও রোববার মুকাল্লা বন্দরে দুটি জাহাজ প্রবেশ করে যা জোটের অনুমতি ছাড়া এসেছে এবং তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ ছিল। এই জাহাজ থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করা হয়, যা এসটিসির জন্য আনা হয়েছিল।

সৌদি সমর্থিত ইয়েমেন সরকার প্রধান রাশেদ আল-আলিমি মঙ্গলবার আমিরাতকে দেশের সব সেনাকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে সরানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo