• বিনোদন

দেবের আগামী সিনেমার খবর ফাঁস, এবার কোন রূপে ফিরছেন অভিনেতা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : একের পর এক খবরের শিরোনামে থাকেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব। বড়দিনে জন্মদিন তার। গত কয়েক বছর ধরে এ সময়ে মুক্তি পায় তার সিনেমা। এ বছরও সেই তালিকায় ‘প্রজাপতি ২’ মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে। দিন যতই এগোচ্ছে, সিনেমার প্রচারও জোরদার হচ্ছে। অগ্রিম টিকিট হাউসফুল। এর মধ্যেই গুঞ্জন— ‘প্রজাপতি ২’ সিনেমা মুক্তির আগেই আগামী ছবির খবর ফাঁস। এবার কোন রূপে ফিরছেন তিনি? নায়িকাই বা কে? 

জানা গেছে, ১৯৯৫ সালে সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় সঠিক চিকিৎসা পাননি পদ্মশ্রী পাওয়া ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের মা। যার ফলে তার মৃত্যু হয়। এরপরেই করিমুল নিজের বাইককে ‘অ্যাম্বুলেন্স’-এ পরিণত করেন। এলাকার বাসিন্দাদের সেবাকর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন জলপাইগুড়ির করিমুল। প্রত্যন্ত গ্রামের দুস্থ ও অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। জলপাইগুড়ির চা বাগান এলাকার গরিব শ্রমিকদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। নিঃস্বার্থ সেবার জন্য ২০১৭ সালে তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। এমন বাস্তবধর্মী কাহিনি নিয়েই নির্মাণ করা হবে ‘অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমা। 

জানা গেছে, আগস্টে দেব সেই পদ্মশ্রী ‘অ্যাম্বুলেন্স দাদা’ হয়ে বড়পর্দায় ফিরবেন। তার আগামী সিনেমার নায়িকাও নাকি প্রাথমিকভাবে নির্বাচিত। এবারেও নায়ক তার বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় এক নায়িকাকেই পছন্দ করেছেন। সব ঠিক থাকলে তার পরের সিনেমার সম্ভাব্য নায়িকা নাকি ছোটপর্দার অঙ্কিতা মল্লিক। যদিও এ বিষয়ে মুখে খোলেননি অভিনেত্রী।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo