• আন্তর্জাতিক

তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও চার কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
‎
‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী ফ্যালকন ফিফটি মডেলের প্রাইভেট জেটটি।
‎
‎বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনার আগমুহূর্তে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলো আকাশযানটি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আঙ্কারার একটি বিমানবন্দরের খুব কাছেই পাওয়া যায় ধ্বংসাবশেষ।
‎
‎তবে, ঘটনাটির পেছনে নাশকতার শঙ্কা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। লিবিয়া সরকারের ভাড়া করা বিমানে করে তুরস্কের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেনাপ্রধান আল-হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা।

মন্তব্য (০)





image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

১

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

২

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৩

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৪

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo