• বিনোদন

মালদ্বীপে একান্ত মুহূর্ত উপভোগ করছেন মেহজাবীন-আদনান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৩ বছরের গোপন সম্পর্ক ও প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল ও আগ্রহ অব্যাহত রয়েছে।

বর্তমানে এই দম্পতি সুখের মুহূর্ত উপভোগ করছেন মালদ্বীপে। ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিয়ে তারা অবস্থান করছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রিসোর্টে।

মেহজাবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কাটানো একান্ত মুহূর্তের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে তারা একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন। কেউ নীল দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আবার কেউ মিষ্টি হাসিতে ভক্তদের মন জিতছেন।

শুধু সমুদ্রকেন্দ্রিক আনন্দ নয়, তারা সাইকেলিং করেও সময় কাটাচ্ছেন। চোখে রোদ চশমা ও ক্যাজুয়াল পোশাকে রিসোর্টের চারপাশ ঘুরে ঘুরে সাইকেল চালানোর মুহূর্তগুলোও তারা ক্যামেরাবন্দী করেছেন। মেহজাবীনের শেয়ার করা সেই অ্যালবাম সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo