• বিনোদন

কুমার শানুর মানহানির মামলায় যা বললেন প্রাক্তন স্ত্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু এবং তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যে বিরোধ এবার আদালতে পৌঁছেছে। সম্প্রতি রীতা শানুর বিরুদ্ধে আনা মানহানির মামলার প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। গায়কের কোটি কোটি টাকার ক্ষতিপূরণ দাবিকে তিনি দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেছেন।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রীতা শানু সম্পর্কে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে শানু তার ওপর অমানবিক আচরণ করেছেন এবং তাকে খাবারও দেওয়া হতো না। এছাড়া, শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও তিনি প্রকাশ্যে আনেন।

এই অভিযোগের পর নিজেকে রক্ষা করতে মুম্বাই হাইকোর্টে পৌঁছান কুমার শানু। ৫০ কোটি টাকার দাবিতে মামলা করা হলে, রীতা অবাক হয়ে এই বিষয়ে মন্তব্য করেন। শুরুতে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণের কথা বলা হলেও, তিনি জানান, শানুর আইনি নোটিশে ৫০ কোটি টাকার দাবি করা হয়েছে।

রীতা বলেন, ‘আমি বুঝতে পারছি না, ও কিভাবে ভাবল আমি আমার কাছে এত টাকা রাখি। এটা সত্যিই অবাক করা বিষয়। তিনি কি ভুলে গেছেন যে, তিনি নিজের তিন সন্তানের মায়ের বিরুদ্ধে মামলা করছেন?’

তিনি আরও অভিযোগ করেন, ‘যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তখন তার অন্য সম্পর্কগুলো প্রকাশ্যে আসত। আমার বয়স তখন এত কম ছিল যে আমি ভয় ও অসহায়তার মধ্যে ছিলাম। আমাকে রান্নাঘরে আটকে রাখা হতো এবং শিশুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা বা দুধ থেকেও বঞ্চিত করা হয়েছিল।’

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo