• আন্তর্জাতিক

‎মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা স্থানান্তর মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিমানটিতে মোট আট যাত্রী ছিল।
‎
‎সোমবার (২২ ডিসেম্বর) দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
‎
‎মেক্সিকান নৌবাহিনী সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে আটজন আরোহী ছিলেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন নিহত হয়েছেন।
‎
‎টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় এই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিশেষায়িত চিকিৎসা পরিবহণ মিশনটি গুরুতর দগ্ধ শিশুদের যত্নে নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা থেকে উড্ডয়ন করেছিল।

মন্তব্য (০)





image

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...

image

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

২

নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...

image

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

image

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৪

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...

image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৫

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

  • company_logo