ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন।
মেজর জেনারেল আমির জানান, সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ। ইসরাইলি শাসনের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে।
সেনাপ্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে। শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব।’
নিউজ ডেস্ক : দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়...
নিউজ ডেস্ক : হজের খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায় করেছেন...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...
নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...
নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

মন্তব্য (০)