• আন্তর্জাতিক

‎নাইজেরিয়ায় মুক্তি পেলো অপহৃত ১৩০ শিক্ষার্থী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নায়েজার প্রদেশে গণঅপহরণের শিকার ক্যাথলিক স্কুলের  ১৩০ স্কুলশিশু ও বেশকিছু কর্মীদের মুক্তি দেয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
‎
‎গতকাল রোববার (২১ ডিসেম্বর) এ ঘোষণা দেয় দেশটির প্রশাসন। জানিয়েছে, এখন আর বন্দিদশায় নেই কেউ। গেলো নভেম্বরে, সশস্ত্র বন্দুকধারীরা একটি ক্যাথলিক স্কুলে হানা দেয়। এরপর থেকেই নিখোঁজ ছিল ৩১৫ শিক্ষার্থী ও স্কুল কর্মীরা।
‎
‎তবে, চলতি মাসের শুরুতে ১০০ জনকে মুক্তি দেয়া হয়। তবে আসলেই সবাই মুক্ত হয়েছে কীনা তা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। কারণ— কয়জন অপহরণের শিকার হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎ঘটনার সময়ে অনেকেই পালিয়ে গিয়েছিল। আর অনেকের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় তাদের খোঁজ নেয়া সম্ভব হয়নি। তাই ধারণা করা হচ্ছে, দুই দফায় সবাইকেই মুক্তি দেয়া হয়েছে।
‎
‎এটি দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে লক্ষ্যভিত্তিক হামলার সর্বশেষ ঘটনা। নভেম্বরের আগে কয়েকদিনের মধ্যে অন্য কিছু স্কুল ও চার্চে অপহরণ ও হত্যা ঘটেছিল।

মন্তব্য (০)





image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

১

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

২

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৩

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৪

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo