• লাইফস্টাইল

শীতকালে কেন ঠোঁট ফাটে? জানুন কারণ ও প্রতিকার

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শীতের শুরুতে বা যখন আবহাওয়া শুষ্ক থাকে, অনেকের ঠোঁট ফেটে যায়। ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় পাতলা এবং এতে তেলগ্রন্থি থাকে না, তাই সহজেই শুকিয়ে যায়, টানটান লাগে বা ফেটে যেতে পারে। চিকিৎসা ভাষায় এটি ‘কেইলাইটিস’ নামে পরিচিত। সাধারণত এটি মারাত্মক নয়, তবে অস্বস্তি, ব্যথা বা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।

ঠোঁট ফাটার লক্ষণ:

  • ঠোঁট শুকানো বা খসখসে অনুভূতি
  • ফাটল বা চামড়া উঠা
  • চুলকানি বা জ্বালা
  • খাবার খাওয়ার সময় ব্যথা
  • গুরুতর ক্ষেত্রে রক্তপাত

প্রধান কারণ:

  • শীত বা শুষ্ক আবহাওয়া
  • সূর্যের তীব্র আলো
  • বারবার ঠোঁট চাটা
  • পানির অভাব
  • ভিটামিন বি বা আয়রনের ঘাটতি
  • অ্যালার্জি বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
  • শিশু ও কিশোরদের মধ্যে ঠোঁট চাটার অভ্যাস

ধরন:

  • অ্যাক্টিনিক কেইলাইটিস: অতিরিক্ত সূর্যের আলো
  • অ্যাঙ্গুলার কেইলাইটিস: ঠোঁটের কোনায় ফাঙ্গাল সংক্রমণ
  • কন্টাক্ট কেইলাইটিস: প্রসাধনীর অ্যালার্জি
  • ড্রাগ-ইনডিউসড কেইলাইটিস: কিছু ওষুধের প্রভাব
  • ইনফেকটিভ কেইলাইটিস: ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ

প্রতিরোধ ও যত্ন:

  • পর্যাপ্ত পানি পান করুন
  • নিয়মিত লিপ বাম বা অয়েন্টমেন্ট ব্যবহার করুন
  • বাইরে গেলে SPF যুক্ত লিপ বাম ব্যবহার করুন
  • ঠোঁট চাটা বা কামড়ানো থেকে বিরত থাকুন
  • ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন
  • ঘুমানোর আগে লিপ অয়েন্টমেন্ট লাগান

লিপ বাম নির্বাচনের পরামর্শ:

ব্যবহারযোগ্য: পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, মিনারেল অয়েল, ক্যাস্টর অয়েল, সেরামাইড, ডাইমেথিকন, জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম ডাইঅক্সাইড

এড়িয়ে চলবেন: সুগন্ধি বা ফ্লেভারযুক্ত লিপ বাম, ল্যানোলিন, মেন্থল, ইউক্যালিপটাস, ক্যাম্ফর, অতিরিক্ত ওয়াক্সযুক্ত লিপস্টিক

চিকিৎসকের পরামর্শ নেওয়ার সময়:

  • ঠোঁট দীর্ঘদিন ফেটে না যাওয়া
  • তীব্র ব্যথা বা ঘন ঘন রক্তপাত
  • ঠোঁটের চারপাশে র‍্যাশ বা সংক্রমণ
  • যদি মনে হয় এটি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ

সঠিক যত্ন এবং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে ঠোঁট স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দীর্ঘস্থায়ী সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: ক্লিভল্যান্ড হসপিটাল ও সামা 

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo