• লিড নিউজ
  • জাতীয়

গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা এখন বাধ্যতামূলক। এআই লাইব্রেরিয়ানকে প্রতিস্থাপন করবে না, বরং যারা এআই ব্যবহার করতে পারবে না, তাদেরকেই প্রতিস্থাপন করা হবে।
‎
‎শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রিমেইনিং লাইব্রেরিয়ানশিপ: ফরগিং দ্য ফিউচার উইথ এআই টেকনোলোজিস’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎আধুনিক গ্রন্থাগার ও তথ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা, সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রস্তুতি- এই চারটি প্রধান দিককে কেন্দ্র করেই এ সম্মেলনের আলোচনা পরিচালিত হয়।
‎
‎শিক্ষা উপদেষ্টা বলেন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক শিক্ষা ও তথ্যসেবা খাতকে দ্রুত রূপান্তরিত করছে এবং লাইব্রেরিয়ানদের এই পরিবর্তনের নেতৃত্ব নেয়া অত্যাবশ্যক।
‎
‎তিনি আরও বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়। এটি মানব জ্ঞান-বিকাশের পরবর্তী অধ্যায়। লাইব্রেরিয়ানরা যদি এই পরিবর্তনের অংশীদার না হন, তবে জ্ঞানের দ্বাররক্ষকের ভূমিকা হারানোর ঝুঁকি তৈরি হবে।
‎
‎সম্মেলনে যুক্তরাষ্ট্রের আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

১

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

২

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৩

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

image

‎মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo