• আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থতা করবে ইরান। আগামী সপ্তাহে তেহরান এই দুদেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। 

ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে।

দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফার আলোচনাগুলো কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আসন্ন বৈঠকের বিশেষ দিক হলো, এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।  এতে বোঝা যায়, আঞ্চলিক বড় শক্তিগুলো পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে।

প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, পাকিস্তানের আফগানিস্তান-বিষয়ক বিশেষ দূত মুহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন।

তথ্যসূত্র: মেহের 

 

মন্তব্য (০)





image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

১

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

২

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৩

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৪

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo