• বিনোদন

ময়ূরীর জন্মদিনে মেয়ে মাইমুনার স্ট্যাটাস ভাইরাল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : এক সময়ের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা ময়ূরী বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই ছেলে-মেয়েদের পড়াশোনা ও সংসার নিয়ে দিন কাটছে অভিনেত্রীর।

শনিবার (৬ ডিসেম্বর) ছিল তার জন্মদিন। দিনটি উপলক্ষে অনেকেই তাকে শুভেচ্ছা জানালেও সবচেয়ে নজর কাড়ে ময়ূরীর মেয়ে মাইমুনা খানম সায়বার আবেগঘন একটি স্ট্যাটাস।

ময়ূরীর মেয়ের এই আবেগময় বার্তাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের মাঝে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, প্রশংসা পাচ্ছে নায়িকার ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও।

সামাজিকমাধ্যমে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাইমুনা খানম লিখেছেন, আজ তোমার বিশেষ দিন। আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও; তুমি সেই মানুষ, যে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছ। তুমি আমাকে শিখিয়েছ— কীভাবে শক্ত থাকতে হয়, কীভাবে সদয় হতে হয়, আর জীবন কঠিন হলেও কীভাবে এগিয়ে যেতে হয়।

তিনি আরও লিখেছেন, আমি সবসময় প্রকাশ করতে পারি না, কিন্তু তুমি যা কর তার জন্য আমি কৃতজ্ঞ। ছোট ছোট ত্যাগ, যত্ন ও ক্লান্ত থাকা সত্ত্বেও নিঃস্বার্থ ভালোবাসা… তুমি আমাকে গড়ে তুলেছ, আর প্রতিদিন তোমার প্রতি কৃতজ্ঞ থাকি। আমি আশা করি, তোমার এই জন্মদিন তোমার কাছে সেই সুখ নিয়ে আসবে, যা তুমি সবার মাঝে ছড়িয়ে দাও। আজ এবং সর্বদা তুমি সেরাটার যোগ্য। আমার আম্মু হওয়ায় ধন্যবাদ। আমি তোমাকে খুব ভালোবাসি।

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo