• আন্তর্জাতিক

প্রতিরক্ষা বাহিনীরও প্রধান হলেন আসিম মুনির

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসীম মুনিরের নিয়োগ চূড়ান্ত করেন।
‎
‎এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জি নিউজ।
‎
‎গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পান এই শীর্ষ সেনা কর্মকর্তা। চলতি বছরের শেষের দিকে তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান নামে নতুন একটি পদ তৈরি করে অসীম মুনিরকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
‎
‎গত নভেম্বর পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয় প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ।
‎
‎ গত ২০ মে আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয় পাকিস্তান সরকার। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান।
‎
‎প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার কিছুক্ষণ আগে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, এখান থেকে পাকিস্তান আরও উন্নতির দিকে এগোবে।
‎
‎এদিকে পৃথক জারি করা আরেক আদেশে বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধুরের মেয়াদ দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ২০২৬ সালের মার্চ মাসে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এই বর্ধিতকরণ অনুমোদন কার্যকর হবে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo