• গণমাধ্যম

গণমাধ্যম কর্মীদের সাথে নড়াইল জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি অ্যাড. মো. আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক তারিকুজ্জামান লিটু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, জহির ঠাকুর, খায়রুল আরেফিন রানা, জিয়াউর রহমান জামী প্রমুখ। এসময় বক্তারা নড়াইলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

একই সাথে বিভিন্ন সমস্যা, অনিয়মের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তারসহ নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম-সাধারন সম্পাদক নন্দিতা বোস, সদস্য মোঃ মশিউর রহমান, ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী সামদানি, সদস্য মো. তাহের আলী মোল্যা, সদস্য সোহেল রানা  শুভ সরকার, এস কে সুজয়, সুজয় বকসী, আব্দুল কাদেরসহ জেলার সাংবাদিকবৃন্দ। মত বিনিময় শেষে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।###

 

মন্তব্য (০)





image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

  • company_logo