• স্বাস্থ্য

‎বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল উদ্বোধন

  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট- সিসিইউ উদ্বোধন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালে এসে হৃদরোগে উন্নত মানের সেবা বৃদ্ধির জন্য এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এসময় উপদেষ্টা ঘুরে ঘুরে দেখেন হাসপাতালটির অন্যান্য কার্যক্রমও।

‎পরে যোগ দেন একটি আলোচনা সভায়। এসময় উপদেষ্টা বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য কাজ করছে সরকার। দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

‎আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo