• বিনোদন

বান্ধবীর বিউটি সেলুন উদ্বোধনে চিত্রনায়িকা পলি

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: নিজের সৌন্দর্য প্রকাশে বরাবরই সচেতন আধুনিক নারীরা। ঘরে সবসময় রূপচর্চা করার পরিবেশ থাকে না। প্রয়োজন হয় বিউটি সেলুনের। সে ধারাবাহিকতায় সচেতন নারীদের জন্য যাত্রা শুরু করেছে বনি’স টাচ বিউটি সেলুন। উত্তর বাড্ডায় সেলুনটির উদ্বোধন করেন আবেদনময়ী চিত্রনায়িকা পলি। গতকাল ৩০ নভেম্বর, রবিবার সন্ধ্যায় ফিতা ও কেক কেটে তার হাত ধরে শুরু হলো বনি’স টাচ বিউটি সেলুনের পথচলা।
‎
‎চিত্রনায়িকা পলি জানান, এ সেলুনের উদ্যোক্তা লাবণ্য আমার বন্ধু। বাড্ডা এলাকায় এমন একটি বিউটি সেলুনের অনেক প্রয়োজন ছিলো। গুলশান ও বাড্ডা এলাকায় যারা আছেন তারা সহজে যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। তা ছাড়া প্রথম দুই দিন (১ ও ২ ডিসেম্বর) আমার নাম বললেই যে কোনও সেবা বিনে পয়সায় নিতে পারবে।
‎
‎জানা গেছে, বনি’স টাচ বিউটি সেলুনে ৪০ ভাগ ছাড় থাকছে ডিসেম্বর মাস জুড়ে।
‎নারী উদ্যোক্তা ও বনি’স টাচ বিউটি সেলুন – এর কর্ণধার লাবণ্য বললেন, এ সেলুনে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি পণ্যই অথেনটিক। একটি বিউটি সেলুনে যেসব সেবা প্রয়োজন সবই রয়েছে এখানে। এ ছাড়া প্রতি মাসে একটি প্যাকেজে ছাড় থাকবে। শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়।
‎
‎উল্লেখ্য, বনি’স টাচ বিউটি সেলুন উদ্বোধনে আরও ছিলেন নৃত্য পরিচালক ইউসুফ খান।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo