• আন্তর্জাতিক

‎দ্বিরাষ্ট্র সমাধানই ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ: পোপ লিও

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: দ্বিরাষ্ট্র সমাধানই ইসরাইল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ সফরকালে রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  খবর আল জাজিরার।
‎
‎প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন পোপ লিও। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর। গত বৃহস্পতিবার সফর শুরু করেন তিনি। সফরকালে গত তিন দিন তুরস্কে কাটান তিনি।
‎
‎এরপর রোববার বিকেলে লেবাননে পৌঁছান। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার মধ্যে তার এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
‎
‎তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পোপ। ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা।
‎
‎তিনি বলেন, ‘আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরাইল সেই সমাধান মেনে নিচ্ছে না। কিন্তু আমরা এটাকেই একমাত্র সমাধান হিসেবে দেখছি।’
‎
‎তিনি আরও বলেন, ‘আমরা ইসরাইলেরও বন্ধু এবং দুই পক্ষের মাঝে মধ্যস্থতার ভূমিকা রাখতে চাই, যাতে সবার জন্য ন্যায়সংগত সমাধানের দিকে এগোনো যায়।’
‎
‎ইসরাইলের বেশিরভাগ রাজনৈতিক নেতাই বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছেন।
‎
‎সংবাদ সম্মেলনে পোপ জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন ও ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি। উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।
‎
‎তুরস্ক সফরকালে পোপ লিও সতর্ক করে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে। ধর্মের নামে এসব সহিংসতার নিন্দা জানান তিনি।
‎
‎ধর্মীয় সহাবস্থানের উদাহরণ হিসেবে তুরস্কের প্রশংসা করে পোপ বলেন, ‘ভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বিশ্বের সর্বত্রই আমরা এ ধরনের উদাহরণ দেখতে চাই।’

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo