• আন্তর্জাতিক

হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ করলো রাশিয়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাশিয়ান কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) ‘অবাঞ্ছিত সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) এই ঘোষণা দেয়া হয়।

‎শুক্রবারের এই ঘোষণার অর্থ হল আন্তর্জাতিক এই গোষ্ঠীটিকে রাশিয়ায় তাদের সমস্ত কাজ বন্ধ করতে হবে এবং যারা এই সংস্থাটির সাথে সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

‎আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এইচআরডব্লিউ বারবার রাশিয়া- ইউক্রেনের চলমান যুদ্ধের সময় মস্কোর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন এবং যুদ্ধাপরাধের অভিযোগ করেছে।

‎হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেছেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে, সোভিয়েত-পরবর্তী রাশিয়ার উপর হিউম্যান রাইটস ওয়াচের কাজ সরকারকে মানবাধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য চাপ দিয়েছে।’

‎আমাদের কাজ পরিবর্তিত হয়নি, তবে নাটকীয়ভাবে যা পরিবর্তিত হয়েছে তা হল সরকারের একনায়কতান্ত্রিক নীতি। দমন-পীড়নের অস্বাভাবিক বৃদ্ধি এবং ইউক্রেনে তার বাহিনী যে যুদ্ধাপরাধ করছে তার পরিধি। বলেন ফিলিপ।

‎এদিকে, রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের অফিসের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন, ক্রেমলিনের সমালোচক, সাংবাদিক এবং কর্মীদের উপর কঠোর ব্যবস্থা নিয়েছে মস্কো। এটিই তাদের সর্বশেষ পদক্ষেপ, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে তীব্রতর হয়েছে।

‎অন্যদিকে পৃথকভাবে, রাশিয়ার সুপ্রিম কোর্ট, বৃহস্পতিবার প্রয়াত বিরোধী কর্মী অ্যালেক্সি নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতি দমন ফাউন্ডেশনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।

‎১৯৭৮ সালে প্রতিষ্ঠিত, হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ করে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo