ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এখনো নিখোঁজ ৩ শতাধিক মানুষ। গ্রেপ্তার করা হয়েছে ৩ কর্মকর্তাকে।
২৪ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসায় অগ্নিনির্বাপণ অভিযান শেষ করার কথা জানায় দমকল বিভাগ।
তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের চারটি ভবনের আগুন পুরোপুরি নিভে গেছে।
যদিও এখনো কিছু জায়গা থেকে স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ভবনগুলোর উপরের তলায় আটকে পড়া বাসিন্দাদের অনুসন্ধানে তল্লাশি কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এদিকে, ওয়াং কুফ কোর্ট আবাসন কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে বিভিন্ন নথি, কর্মকর্তাদের তালিকা, ১৪টি কম্পিউটার ও ৩টি মোবাইল ফোন।
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...
নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

মন্তব্য (০)