• আন্তর্জাতিক

হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা গেছেন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এ তথ্য। খবর সিএনএনের।
‎
‎তার পরিচয় নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তিনি ২০ বছর বয়সী পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা সারা বেকস্ট্রম। এদিকে, আরেক গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রিউ ওলফের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
‎
‎বুধবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের খুব কাছেই ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন ঐ দুই সেনা। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ২৯ বছর বয়সী এক আফগান নাগরিককে। এ ঘটনার জেরে রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও ৫০০ সেনা মোতায়েনের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...

image

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

২

নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...

image

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

image

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৪

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...

image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৫

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

  • company_logo