• আন্তর্জাতিক

‎জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনে ডাক পাবে না দক্ষিণ আফ্রিকা।
‎
‎বুধবার (২৬ নভেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‎
‎তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।
‎
‎চলতি বছরের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। ওয়াশিংটন তখন বলেছিল, দক্ষিণ আফ্রিকার বাণিজ্য সহযোগিতা ও জলবায়ু ইস্যুসহ যেসব অগ্রাধিকার রয়েছে, তা মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর জবাবে রেওয়াজ অমান্য করে চলতি বছরের জলবায়ু সম্মেলন শেষে মার্কিন দূতাবাসের প্রতিনিধির কাছে সভাপতিত্ব হস্তান্তরে অস্বীকৃতি জানায় স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা।
‎
‎সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্লোরিডায় আসন্ন জি-টুয়েন্টি সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করবে না ২০২৬ এর স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।

মন্তব্য (০)





image

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...

image

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

২

নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...

image

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

image

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৪

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...

image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৫

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

  • company_logo