• বিনোদন

বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে: মিথিলা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ওই অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছেন।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিথিলা। প্রথমে যারা তাকে সমর্থন দিয়ে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানান। অভিনেত্রী বলেন, ‌‌‘মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি কাছ থেকে সব দেখে এসেছি। কিভাবে কী করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে।’

তিনি বলেন, আমার মনে হয়, টপ ৩০-এ যারা উঠেছেন তাদের প্রত্যেকেরই ফিনালে যাওয়ার মতো সম্ভাবনা ও মান আছে। মিস ইউনিভার্সের মুকুট বহন করার ক্ষমতাও রয়েছে তাদের। আমি এ যাত্রায় গর্বিত। এরপর যে এখানে অংশ নিতে যাবে আমি তাকে সর্বোচ্চ সাহায্য করব।

গত ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন মিথিলা। যদিও তিনি মিস ইউনিভার্সের মুকুট জয় করতে পারেননি। তবুও এ প্রতিযোগিতায় এক ইতিহাস সৃষ্টি করেছেন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন এবং সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন মিথিলা।

বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন তানজিয়া জামান মিথিলা। তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষায় নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন।

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo