• আন্তর্জাতিক

মধ্যরাতে আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু এবং অন্যজন নারী।
‎
‎মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
‎
‎তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে এই বোমা বর্ষণ করে পাকিস্তানি বাহিনী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের ছেলে তার বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
‎
‎মুজাহিদ আরও বলেন, হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট ৯ জন শিশু এবং এক নারী নিহত হয়েছেন।
‎
‎তিনি অভিযোগ করেন, শুধু খোস্তেই নয় উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে। এসব হামলায় আরও অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
‎
‎পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...

image

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

২

নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...

image

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

image

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৪

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...

image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৫

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

  • company_logo