• শিক্ষা

‎হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে।
‎
‎ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে রোকেলা হলের শিক্ষার্থীরা জানান, তাদের হলের বেশ কয়েকস্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন, বন্ধের সময়টাতে যতোটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে।
‎
‎এদিকে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, শহীদুল্লাহ হলসহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।
‎
‎এর আগে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ সময় আজ রোববার বিকাল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলকে অনুরোধ জানানো হয়।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo