• আন্তর্জাতিক

সুদানে অপুষ্টিতে ২৩ শিশুর মৃত্যু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: সুদানের দেশটির সামরিক বাহিনী এবং একটি আধাসামরিক গোষ্ঠীর মধ্যে ভয়াবহ লড়াইয়ে মাত্র এক মাসে ২৩ শিশু মারা গেছে। একটি মেডিকেল গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।
‎
‎গ্রুপটি জানিয়েছে, সুদানের কর্দোফান অঞ্চলে অপুষ্টিজনিত কারণে ২৩ জন শিশুর মৃত্যু হয়। এর মধ্য দিয়ে উত্তর-পূর্ব আফ্রিকান দেশটিতে ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার পর মানবিক বিপর্যয়ের চিত্র স্পষ্ট হয়ে ওঠে।
‎
‎২০২৩ সালের এপ্রিলে সুদানে বিশৃঙ্খলা শুরু হয় যখন সামরিক বাহিনী এবং শক্তিশালী আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে প্রকাশ্য লড়াইয়ের জন্ম দেয়।
‎
‎জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, এই ধ্বংসাত্মক যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, তবে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে, প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি হতে পারে।
‎
‎এই যুদ্ধে এরইমধ্যে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট তৈরি করেছে, যেখানে ১ কোটি ৪০ লাখেরও বেশি  মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। রোগের প্রাদুর্ভাব বাড়িয়েছে এবং দেশের কিছু অংশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।
‎
‎আন্তর্জাতিক ক্ষুধা বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর পর্যন্ত কর্দোফান এবং পশ্চিমাঞ্চলীয় দারফুরে প্রায় ৩৭০,০০০ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছেন। এছাড়া আরও ৩৬ লাখ মানুষ দুর্ভিক্ষের কবল থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে, শিশুদের মৃত্যুর জন্য তীব্র অপুষ্টি এবং সরবরাহের ঘাটতিকে দায়ী করা হয়েছে।
‎
‎সংঘাতের ওপর নজরদারিকারী পেশাদারদের একটি সংস্থা সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে অবরুদ্ধ কাদুগলি শহর এবং ডিলিং শহরে শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo