• আন্তর্জাতিক

‎পাকিস্তানে কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ১৫

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ফয়সালাবাদের একটি গ্লু নির্মাণ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর দ্য ডনের।
‎
‎শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
‎
‎প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কমিশনার জানান, নিহতদের বেশিরভাগই কারখানার পাশের বাড়ির বাসিন্দা।
‎
‎তিনি আরও বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন।
‎
‎প্রথমে তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১০ এবং এরপর ১৫-তে পৌঁছায়। গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।
‎
‎রেসকিউ বিভাগের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে কারখানার ভবন ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।
‎
‎তিনি আরও জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এবং আশঙ্কা করা হচ্ছে, আরও মানুষ ভেতরে আটকা থাকতে পারেন।
‎
‎কারখানার পেছনে থাকা সাত-আটটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়ির ছাদ ভেঙে পড়ায় বাসিন্দা ও কারখানার কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা সম্ভাব্য আরও হতাহতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo