• আন্তর্জাতিক

‎রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে এরদোগান বলেন, রাশিয়া ও ইউক্রেনের থেমে থাকা শান্তি আলোচনায় গতি ফেরাতে চায় তুরস্ক।

‎বুধবার (১৯ নভেম্বর) আঙ্কারায় বৈঠকে বসেন ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় তারা কিয়েভ এবং মস্কোর মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর বিষয়ে আলোচনা করেন।

‎এরদোগান বলেন, আমরা বিশ্বাস করি যে সমস্যাগুলোর সমাধান করে এমন একটি আরও ব্যাপক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করা উপকারী হবে। আঙ্কারা দীর্ঘস্থায়ী শান্তির দিকে আলোচনাকে এগিয়ে নিতে চায়।

‎অপরদিকে, একজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কিয়েভকে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাবগুলো সম্পর্কে 'সংকেত' দেয়া হয়েছে, যা ওয়াশিংটন রাশিয়ার সাথে ইতোমধ্যে আলোচনা করেছে। তবে এই প্রস্তাব তৈরির ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না বলে জানায় সূত্রটি।

‎এর আগে, গত জুলাই মাসে ইস্তাম্বুলের বৈঠকের পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্ধের প্রক্রিয়া স্থবির হয়ে যায়। এরই মাঝে প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট এরদোগান। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সাথেও বৈঠকে বসতে প্রস্তুত আনকারা বলে জানান তিনি। তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট।

মন্তব্য (০)





image

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ...

image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

  • company_logo