• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারাদেশে এডিস মশা সংক্রমণের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে ডেঙ্গু রোগীর আক্রান্তের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

‎সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত বার্তা জনস্বার্থে বিনামূল্যে দেশের সকল সরকারি ও বেসরকারি ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিতভাবে প্রচারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

‎ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তাসমূহ- জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ; বাসার ভিতরে ও চারপাশে, নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার রাখা; দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা এবং ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo