• আন্তর্জাতিক

স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক বাবা। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সীমান্ত এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় পুলিশ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে অনেক দূরে বাংলাদেশ সীমান্তে নিজের ছেলেকে রেখে পালিয়ে যান ওই বাবা। পরে আতঙ্কে কান্নাকাটি শুরু করে সে। তার কান্না শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা শিশুটিকে সান্ত্বনা দিয়ে বসিরহাট থানায় খবর দেন।

পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে যান এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ১০ বছর বয়সি ওই শিশুর বাড়ি রাজ্যের উত্তর চব্বিশ পরগনার আশোকনগর থানার কাঠপোল এলাকায়।

স্থানীয়রা বলেছেন, শিশুটির বাবা পিন্টু ঘোষ ও মা মাধবী ঘোষ প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। সম্প্রতি তাদের মাঝে ব্যাপক বিবাদ হয়। এরপর মাধবী ঘোষ স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান এবং ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে যান। কয়েক দিন পর মঙ্গলবার রাতে পিন্টু ঘোষ ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। ছেলেকে মায়ের কাছে রাখার জন্য সেখানে যান বলে জানিয়েছেন তিনি।

কিন্তু ছেলেকে নিতে অস্বীকৃতি জানান মা মাধবী ঘোষ। এ নিয়ে তাদের মাঝে ব্যাপক বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলেকে নিয়ে সীমান্ত এলাকার দিকে চলে যান পিন্টু ঘোষ। পরে বাড়ি থেকে দূরের এক সীমান্ত গ্রামের কাছে ছেলেকে একা রেখে পালিয়ে যান পিন্টু ঘোষ।

পুলিশ বলেছে, ছেলের পোশাকের ব্যাগ নিয়ে তিনি মোটরসাইকেলে করে বসিরহাট সীমান্তের দিকে রওনা দেন। সীমান্তের কাছাকাছি পৌঁছে ছেলেকে নামিয়ে দেন। তারপর অন্ধকারের মাঝে গাড়ি ঘুরিয়ে দ্রুত চলে যান তিনি।

বাবার এমন আচরণে হতভম্ব হয়ে পড়ে ছোট ছেলেটি। অচেনা জায়গায়, ঠাণ্ডায় রাতের অন্ধকারে ভয়ে কাঁপতে থাকে সে। তার কান্নার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে সান্ত্বনা দেন। পাশাপাশি বসিরহাট থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে খাবার দেয় ও বাড়ির ঠিকানা জানতে চায়।

শিশুটি নিজের বাড়ির ঠিকানা জানায়। পরে পুলিশ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় এবং তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে। বসিরহাট জেলা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ছেলেটিকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তার বাবা-মাকে ডেকে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo