• বিনোদন

‎নতুন ধারাবাহিকে প্রবাসী স্বামীর অপেক্ষায় সাদিয়া

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ আজ রাত ১০টা থেকে আরটিভিতে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘বিদেশ ফেরত’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সাদিয়া তানজিন। কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
‎সাদিয়া তানজিন বললেন, আমার চরিত্রটি একই সাথে হাস্যরস ও রহস্যে ঘেরা। চরিত্রের নাম রুমা। স্বামী বিদেশ। তার জন্য সেজেগুজে বসে থাকি কবে আসবে। কোনও কথা পেটে রাখতে পারি না। মানুষজন না পেলে কুকুর – বিড়ালের সাথে কথা বলি। মজার একটি চরিত্র। এ চরিত্র দেখে দর্শক আনন্দ পাবে।
‎
‎জানা গেছে, এ ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ, মুকিত জাকারিয়া, মুসাফির বাচ্চু, আরফান আহমেদ, পূর্ণিমা বৃষ্টি প্রমুখ।
‎এদিকে সাদিয়া তানজিন কয়েকটি একক নাটকের কাজ শেষ করেছেন। চলতি মাসেই শুরু করবেন কয়েকটি ঈদ ধারাবাহিকের শুটিং।

মন্তব্য (২)





image
image
image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo